এইচএসসির জন্য নভেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

২৯ অক্টোবর ২০২০, ১২:১৪ PM
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © টিডিসি ফটো

এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে সামনের মাসে শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলা যায় কিনা সেই চেষ্টা করা হচ্ছে। তাদের প্রস্তুতিতেও ঘাটতি রয়েছে। সেজন্য সীমিত পরিসরে হলেও তাদের ক্লাসে নিয়ে আসা গেলে কিছুটা হলেও তাদের সুবিধা হবে। তবে সবকিছু স্বাস্থ্যবিধি মেনেই করার চেষ্টা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, আগামী ১৪ নভেম্বর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে বিভিন্ন বিষয় বিবেচনা করা হবে। চেষ্টা করছি খুব সীমিত আকারে হরেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় কিনা। তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর বলেও জানান তিনি।

করোনার প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আরও এক দফায় এ ছুটি বাড়ানো হলো। জানা গেছে, সংবাদ সম্মেলনের আগে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৈঠকে বসে ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেন। ওই বৈঠকের পর সংবাদ সম্মেলনে হাজির হন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রসঙ্গত, করোনার কারণে এরইমধ্যে চলতি বছরের প্রাথমিকের সমাপনী, জেএসসি-জেডিসি, এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাও। এছাড়াও গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এ ভাইরাসের বিস্তার রোধে ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। কয়েক দফায় সেই ছুটির মেয়াদ বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়।

যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ১১ কেন্দ্র স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার, জব্দ একাধিক মোব…
  • ২৭ এপ্রিল ২০২৬
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক জিয়াউর রহমান
  • ২৭ এপ্রিল ২০২৬
ফিল্ড সুপারভাইজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি টিএমএসএসে, পদ ৫০০, আব…
  • ২৭ এপ্রিল ২০২৬
কপাল খুলছে এনসিপির নুসরাত তাবাসসুমের!
  • ২৭ এপ্রিল ২০২৬
সবার জন্য এনসিপির দরজা খোলা, তবে...
  • ২৭ এপ্রিল ২০২৬