প্রধানমন্ত্রীর গাড়িবহরে যোগ হচ্ছে দুটি ৬৫০ সিসির মোটরসাইকেল

২৫ অক্টোবর ২০২০, ১০:২৭ AM
সুজুকি মোটরসাইকেল

সুজুকি মোটরসাইকেল © সংগৃহীত

প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীকে আরও আকর্ষণীয় করতে শুভেচ্ছা স্বরূপ দেয়ার জন্য ৬৫০ সিসির দুটি সুজুকি মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরে পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, ঢাকার তেজগাঁওয়ের র‌্যানকন মোটরবাইক (সুজুকি) কর্তৃক স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা বহরকে সুসজ্জিত ও শক্তিশালি করতে উপহার হিসাবে দুটি মোটরসাইকেল (৬৫০ সিসি এর সুজুকি ভি-স্ট্রর্ম ৬৫০) প্রদানের জন্য ইম্পোর্ট পার্মিট জারির অনুমতি প্রদান করা হলো।

এতে মোটরসাইকেল আমদানির অনুমতিতে তিনটি শর্তও দেয়া হয়েছে। এগুলো হচ্ছে-বিধি মোতাবেক শুল্ক কর ও জরিমানা আদায় করতে হবে। স্পেশাল সিকিউরিটি ফোর্সকে উপহার ব্যতীত অন্য কোথাও বিক্রয় করা যাবে না। এছাড়া আমদানি নীতি সংক্রান্ত যাবতীয় বিধি বিধান প্রতিপালন করতে হবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬