সামাজিক ব্যাধিরোধে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ: শিক্ষামন্ত্রী

২৪ অক্টোবর ২০২০, ০৩:৫৮ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

সামাজিক ব্যাধিরোধে শিক্ষকদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের শিক্ষা কারিকুলামেও তা অন্তর্ভূক্ত করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সামাজিক এই ব্যাধিগুলো শুধুমাত্র নৈতিক শিক্ষা বা আইন দিয়ে দূর করা সম্ভব নয়। এরজন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। মানুষের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়ে শিশুবেলা থেকেই শিক্ষা দিতে হবে।

এরপরেও সমাজে অপরাধ ঘটে। তার বিচারের জন্য আইনি ব্যবস্থা আরো সুসংহত হয়েছে। তার প্রয়োগও আরো সঠিক ও কঠোরভাবে করার ব্যবস্থা নেওয়া হচ্ছে-যোগ করেন শিক্ষামন্ত্রী।

যেভাবে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে তাতে সবার প্রচেষ্টায় ‘সামাজিক ব্যাধি’ থেকে মুক্ত হতে পারবেন বলে আশা ডা. দীপু মনির।

এর আগে সদর উপজেলার অডিটরিয়াম ভবনে চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ ১৫ সাধারণ কাউন্সিলর এবং ৫ নারী কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। সেখানে তিনি যোগ দেন।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর ইভিএমের মাধ্যমে চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬