শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বেকার তৈরির কারখানায় পরিণত হয়েছে: শিক্ষা উপমন্ত্রী

২২ অক্টোবর ২০২০, ১২:৫৩ PM
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © ফাইল ফটো

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি বলেছেন, বর্তমানে অনার্স, মাস্টার্স চালুর কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বেকার তৈরি করার কারখানায় পরিণত হয়েছে। আমরা সস্তা জনপ্রিয়তার জন্য সার্টিফিকেট শিক্ষা মনোনিবেশ করছি।  

বুধবার(২১ অক্টোবর) রাতে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষে শতঘন্টা মুজিব চর্চা এর অংশ হিসেবে ‘শিক্ষা ভাবনা শীর্ষক’ এক অনলাইন আলোচনা সভায় এক বক্তব্যে একথা বলেন।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু জাতির পিতা নয় তিনি জাতির শিক্ষক। তার শিক্ষা ভাবনাকে আমরা ধারণ করতে পারেনি। বঙ্গবন্ধু ব্যবহারিক ও জীবনমুখী পড়াশোনার উপর গুরুত্ব দিয়েছিলেন। বিভিন্ন বক্তৃতার মাধ্যমে কৃষি ও কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন ব্রিটিশরা বিএ, এমএ পাস করিয়ে আমাদের কেরানি বানিয়ে দিয়ে গেছে। তোমরা জমিতে গিয়ে শিখ কিভাবে ফসল ফলাতে হয়।

এতে মেহেরপুর জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো যুক্ত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

উপমন্ত্রী বলেন, রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু মুজিবকে চর্চা করা উচিত ছিল কিন্তু বিগত সরকার সমূহ ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম পর্যন্ত মুছে ফেলার চেষ্টা করেছে। ৭ই মার্চের ভাষণকে মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে অথচ এক সময় সে ভাষণ পর্যন্ত শুনতে দেয়া হতো না।

মির্জা গালিবের মত সুশীলরাই সুশীলতা দিয়ে দেশকে ধ্বংস করেছে
  • ১৩ আগস্ট ২০২৬
প্রাথমিকে ঝরে পড়া শিক্ষার্থী শূন্যে নামাতে উদ্যোগ নিয়েছেন প…
  • ১৩ আগস্ট ২০২৬
ঢাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি থেকে জাবির বহিষ্কৃত ছাত্রলীগ…
  • ১৩ আগস্ট ২০২৬
নেত্রকোনায় বসতভিটা বিরোধের জেরে সংঘর্ষ, বৃদ্ধা নিহত
  • ১৩ আগস্ট ২০২৬
দাবি আদায়ে ফের মানববন্ধনে পদবঞ্চিত যুবদল নেতারা
  • ১৩ আগস্ট ২০২৬
বৃত্তি দেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আবেদন আহবান
  • ১৩ আগস্ট ২০২৬