বঙ্গবন্ধু শুধু জাতির পিতা নয় জাতির শিক্ষক: শিক্ষা উপমন্ত্রী

২২ অক্টোবর ২০২০, ১০:৪২ AM
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © ফাইল ফটো

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু জাতির পিতা নয় তিনি জাতির শিক্ষক। তার শিক্ষা ভাবনাকে আমরা ধারণ করতে পারেনি। আমরা সস্তা জনপ্রিয়তার জন্য সার্টিফিকেট শিক্ষা মনোনিবেশ করি। অনার্স, মাস্টার্স চালুর কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বেকার তৈরি করার কারখানায় পরিণত হয়েছে।

বুধবার(২১ অক্টোবর) রাতে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষে শতঘন্টা মুজিব চর্চা এর অংশ হিসেবে ‘শিক্ষা ভাবনা শীর্ষক’ এক অনলাইন আলোচনা সভায় এক বক্তব্যে একথা বলেন।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু ব্যবহারিক ও জীবনমুখী পড়াশোনার উপর গুরুত্ব দিয়েছিলেন। বিভিন্ন বক্তৃতার মাধ্যমে কৃষি ও কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এছাড়াও তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন ব্রিটিশরা বিএ, এমএ পাস করিয়ে আমাদের কেরানি বানিয়ে দিয়ে গেছে। তোমরা জমিতে গিয়ে শিখ কিভাবে ফসল ফলাতে হয়।

এতে মেহেরপুর জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো যুক্ত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

উপমন্ত্রী বলেন, রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু মুজিবকে চর্চা করা উচিত ছিল কিন্তু বিগত সরকার সমূহ ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম পর্যন্ত মুছে ফেলার চেষ্টা করেছে। ৭ই মার্চের ভাষণকে মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে অথচ এক সময় সে ভাষণ পর্যন্ত শুনতে দেয়া হতো না।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬