মাধ্যমিকের বার্ষিক পরীক্ষাও এবার হচ্ছে না

২১ অক্টোবর ২০২০, ০৫:৫২ PM

© ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাসের কারণে এ বছরের মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। সকল শিক্ষার্থী পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে। আজ বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, ৩০ কর্ম দিবসের জন্য একটি পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে। সংক্ষিপ্ত এই পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীদের। প্রতি সপ্তাহে এই অ্যাসাইনমেন্ট দেওয়া ও জমা নেওয়া হবে। তবে অ্যাসাইনমেন্টের মূল্যায়ন পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কোন ভূমিকা রাখবে না । এই মূল্যায়নের মাধ্যমে মূলত শিক্ষার্থীদের কি ঘাটতি আছে তা দেখা হবে। যাতে পরবর্তী ক্লাসে বিশেষ ব্যবস্থার মাধ্যমে সেটা পূরণ করা যায়। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই পাঠ্যসূচি দেওয়া হবে। প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও তা পৌঁছে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে অনলাইনে এই সংক্ষিপ্ত সিলেবাসের ক্লাস নেয়া হবে এবং এ্যাসাইনমেন্ট প্রদান ও মূল্যায়ন সম্পন্ন করা হবে। এই সময়ের মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান অন্য কোনো রকমের পরীক্ষায় অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের বাধ্য করতে পারবে না।

শিক্ষা উপমন্ত্রী, বলেন পরীক্ষায় কোনো শিক্ষার্থীর অকৃতকার্য হওয়া শিক্ষার্থীর ব্যর্থতা নয়, এটা শিক্ষক অথবা শিক্ষা প্রতিষ্ঠান ব্যর্থতা। আমরা মূল্যায়ন পদ্ধতি গতানুগতিক ধারার পরিবর্তন করতে চাচ্ছি। মূল্যায়ন পদ্ধতির সংস্কার করার লক্ষ্যে আলাদা একটি সংস্থা গঠন করার পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

উচ্চশিক্ষার উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে রাশিয়ান হাউ…
  • ১৩ আগস্ট ২০২৬
অগ্রণী ব্যাংকের সাড়ে ৪ কোটির চুরির অর্থে গড়েন ডেইরি ফার্ম, …
  • ১৩ আগস্ট ২০২৬
ফখরুলের পদত্যাগ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী
  • ১৩ আগস্ট ২০২৬
এক ফখরুলে অনেক পরিবর্তন বিএনপিতে, দল ও মন্ত্রিসভায় নতুন কয়ে…
  • ১৩ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে…
  • ১৩ আগস্ট ২০২৬
জেন-জি আন্দোলনে দেশত্যাগ করা নেপালে সাবেক প্রধানমন্ত্রী দেশ…
  • ১৩ আগস্ট ২০২৬