ছুটি বাড়ল ৩১ অক্টোবর পর্যন্ত

০১ অক্টোবর ২০২০, ০২:০২ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

করোনার কারণে চলতি অক্টোবর মাসেও খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত নতুন করে ছুটি বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিশ্বব্যাপী চলমান মহামারি করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েক দফা বাড়ানোর পর সর্বশেষ ৩ অক্টোবর পর্যন্ত ছিল ছুটি। আজ আরও একমাস ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো।

এর আগে বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনাভাইরাস একটি বৈশ্বিক মহামারী। এই পরিস্থিতিতে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। এছাড়া অন্যকোন যৌক্তিক পদ্ধতি আছে বলে আমরা মনে করি না।

সাংবাদিকদের সঙ্গে অনলাইনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো ব্যাপারে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে। কতদিন বাড়ছে সেটি শিগগির জানিয়ে দেওয়া হবে।

বিশ্বমঞ্চে কোয়ান্টাম কম্পিউটিং সেশনের চেয়ার ঢাবি অধ্যাপক হা…
  • ২৮ জুন ২০২৬
কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শাস্তির দাবিতে হাবিপ্রবিতে প্রত…
  • ২৮ জুন ২০২৬
অভাবেও থামেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে ছাত্রদল নেতা ত…
  • ২৮ জুন ২০২৬
সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদলের মারধরে শিবিরের ৫ নেতাকর্মী আহত
  • ২৮ জুন ২০২৬
প্রক্টরের কাছে পাল্টা ‘নিরাপত্তাহীনতার’ অভিযোগ ঢাবির সেই হল…
  • ২৮ জুন ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আরও পিছিয়ে যাচ্ছে, সর্বশ…
  • ২৮ জুন ২০২৬