বুধবার দুপুর ১২টায় শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা

২৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:১২ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ফটো

করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রমের বিভিন্ন ইস্যু নিয়ে শিক্ষাবিটের সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামীকাল বুধবার দুপুর ১২টায় অনলাইনে সংযুক্ত হয়ে এতে অংশ নেবেন ডা. দীপু মনি।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও যুক্ত থাকবেন। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে।

জানা গেছে, মতবিনিময় সভা শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে কি না, সে বিষয়ে ঘোষণা দিতে পারেন। এছাড়া স্থগিত হয়ে থাকা এইচএসসি পরীক্ষা নিয়েও কথা বলবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে তা স্থগিত রয়েছে। বছর প্রায় শেষ হয়ে আসায় এ পরীক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের।

ইবিতে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য বিনা নোটিশে ফাইনাল পরীক্ষা ‘…
  • ২৫ অক্টোবর ২০২৬
জেন-জি’র দখলে ইউরোপের ৫ দেশের রাজপথ, কেন এমন ক্ষোভ?
  • ২৫ অক্টোবর ২০২৬
বরিশালে যুবদল কর্মী হত্যার পর দুই আসামির বাড়িতে অগ্নিসংযোগ
  • ২৫ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬
  • ২৫ অক্টোবর ২০২৬
ক্লাসে যেতে ইচ্ছে করছিল না, স্কুলে ‘বোমা আছে’ লিখে ছাত্রীর …
  • ২৫ অক্টোবর ২০২৬
হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি
  • ২৫ অক্টোবর ২০২৬