এমপিও নীতিমালা সংশোধন চূড়ান্ত পর্যায়ে: শিক্ষা মন্ত্রণালয়

০১ সেপ্টেম্বর ২০২০, ০৯:০১ PM

© লোগো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধনের ষষ্ঠতম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নীতিমালা সংশোধন প্রায় চূড়ান্ত পর্যায়ে আনা হয়েছে। পরবর্তী বৈঠকে সংশোধিত নীতিমালার খসড়া চূড়ান্ত হতে পারে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অনলাইনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠকে তিনি বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের কল্যাণে যা কিছু প্রয়োজন সরকার তাই করে যাচ্ছে এবং করে যাবে। এ কারণেই নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। শিগগরই নীতিমালা চূড়ান্ত করা হবে। নীতিমালায় যে অসঙ্গতি রয়েছে তা নিরসেনের জন্য কাজ করা হচ্ছে। এতে শিক্ষকদের চলমান সমস্যা সমাধান হবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) মমিনুর রশিদ আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

এছাড়াও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধনে গঠিত কমিটির সদস্যবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যয় ও ঢাকা শিক্ষা বোর্ডের প্রতিনিধিসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের সভায় এমপিও প্রদানের ক্ষেত্রে শহর ও গ্রামাঞ্চলে কাম্য শিক্ষার্থী, কাম্য ফলাফল, শিক্ষক কর্মচারী নিয়োগে নুন্যতম যোগ্যতা, শিক্ষকদের প্রমোশন প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।

আগে ছিলেন মেয়র, এবার হলেন প্রশাসক ডা. শাহাদাত
  • ২৫ অক্টোবর ২০২৬
গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন গায়ক আসিফ
  • ২৫ অক্টোবর ২০২৬
বিএম‌ইউ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা…
  • ২৫ অক্টোবর ২০২৬
৫১তম বিসিএসে যত আবেদন পড়ল
  • ২৫ অক্টোবর ২০২৬
৩৮৩ জনকে বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ক…
  • ২৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ অফিসিয়াল যারা
  • ২৫ অক্টোবর ২০২৬