এইচএসসির সম্পূর্ণ প্রস্তুতি ছিল, এখনও আছে: শিক্ষামন্ত্রী

২৪ আগস্ট ২০২০, ০৮:০৫ PM

© ফাইল ফটো

এইচএসসি পরীক্ষার্থী এবং অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এখনও সময় আছে, বিকল্প ব্যবস্থা নেওয়ার পরিস্থিতি হয়নি। পরীক্ষা শেষে ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা গেলে সেশনজট হবে না।’ একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। আজ সোমবার (২৪ আগস্ট) ওই সাক্ষাৎকারটি প্রকাশ হয়।

ডা. দীপু মনি বলেন, ‘আমি কখনও বলিনি পরীক্ষা কমিয়ে ফেলবো। বলেছি— কোনও কোনও দেশে পরীক্ষা কমিয়েছে, অটো-প্রমোশনও হয়েছে। একেক দেশ একেকভাবে সমাধান করেছে। কে কী করছে তা দেখছি। কোনটা কত ভালো, কতটা মন্দ খতিয়ে দেখছি।’

তিনি বলেন, ‘আমাদের নিজস্ব পরিকল্পনা আছে। সেটা হলো— এইচএসসির সম্পূর্ণ প্রস্তুতি ছিল, তা এখনও আছে। কিন্তু এখন কি পরীক্ষার অনুকূল পরিস্থিতি আছে? ১৪ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিতে গেলে পরিবারের কেউ না কেউ যাবেন। যারা পরীক্ষা পরিচালনা করবেন তারাও লক্ষাধিক। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন। নানা রকম লোকের সম্পৃক্ততা রয়েছে।’

তিনি বলেন, ‘হয়তো ২০ থেকে ২৫ লাখ মানুষ হবে। বেশিরভাগ চলাচল করবেন গণপরিবহনে। এতো লোকের কর্মযজ্ঞ এখন করার মতো আদৌ পরিবেশ আছে? সরকার সব দিক বিবেচনা করছে। যারা সিদ্ধান্ত নিচ্ছি তাদের অনেকের পরিবারে পরীক্ষার্থী রয়েছে। তাই বলছি— অনুকূল পরিবেশ হলেই আমাদের সিদ্ধান্ত জানাবো। অন্তত দুই সপ্তাহ সময় দিয়ে পরীক্ষা নেবো।’ তাতে পরীক্ষার্থীদের সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

ইউএনবিকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেন, ‘কবে অনুকূল পরিবেশ হবে জানি না। অনেক বেশি সময় লেগে গেলে তখন বিকল্প কিছু ভাবতে হতে পারে। তবে এখনও বিকল্প ব্যবস্থা নেওয়ার পরিস্থিতি হয়নি। যদি ফেব্রুয়ারির মধ্যে ভর্তি সম্পন্ন করতে পারি, তাহলে বিশ্ববিদ্যালয় ভর্তি বা ক্লাসের ক্ষেত্রে একদিনও সময় নষ্ট হবে না।’

তিনি বলেন, ‘পরীক্ষা হওয়ার দুই মাসের মধ্যে রেজাল্ট দেই। রেজাল্ট জানুয়ারির শেষের মধ্যেও যদি দেই, তাহলে যদি শুধু ফেব্রুয়ারিতে ভর্তির ব্যবস্থা করা সম্ভব। যদি নভেম্বরে পরীক্ষা শেষ হয় তাহলেও চলতে পারে।’

ডা. দীপু মনি আরও বলেন, ‘যদি এর থেকেও পরে যায়, তাহলে আমাদের ভাবতে হবে, পরবর্তী বছরে বিশ্ববিদ্যালয়ের সময় হারাচ্ছি কতটুকু, সেশনজট হবে? যদি সেশনজট তৈরি হয়, তখন বিকল্প  ভাবতে পারি। তার আগে বিকল্প কিছুর কথা বলতে চাই না।’

এসময় জেএসসি জেডিসি পরীক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, ‘এই পরীক্ষা নভেম্বরে হয়, প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠাচ্ছি। এটি অনুমোদন হলে আমরা আপনাদের জানাবো।’

দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ২৩ মার্চ ২০২৬
ভৈরবে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে, নিহত ৩
  • ২৩ মার্চ ২০২৬
পেন্টাগনে সংবাদকর্মীদের প্রবেশাধিকার সীমিত করার নীতি অসাংবি…
  • ২৩ মার্চ ২০২৬
বিসিবির সভাপতি মানেই যেন ‘স্বেচ্ছাচারী’
  • ২৩ মার্চ ২০২৬
ত্রিপুরা বিজয়, ঢাকায় বন্দী ধর্মমানিক্য ও মুর্শিদকুলীর ঈদ
  • ২৩ মার্চ ২০২৬
ভিনদেশের ঈদ আনন্দ
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence