আর বাড়ছে না সাধারণ ছুটি

২৭ মে ২০২০, ০৫:৩১ PM

© ফাইল ফটো

করোনা পরিস্থিতির কারণে সাধারণ ছুটি আরও ১০ দিন বাড়ার গুঞ্জন তৈরি হলেও সে সম্ভাবনা নাকচ করে দিয়েছে সরকার। গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ছুটি ৩০ মে শেষ হচ্ছে। এরপর আর ছুটি বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) সাধারণ ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, করোনা প্রাদূর্ভাবের কারণে দেশে গত ২৬ মার্চ থেকে সরকারি ছুটি চলছে। কয়েক দফা মেয়াদ বাড়ানো হলেও ৩০ মে’র পর আর ছুটি বাড়ানো হবে না।

তিনি জানান, ৩১ মে থেকে সরকারি আধা-সরকারি অফিস খুলছে। তবে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শুধু ব্যক্তিগত গাড়ি চলাচল করবে। গণপরিবহণ, রেল ও যাত্রীবাহী নৌযান চলবে না। তবে বেসরকারি বিমান নিজ ব্যবস্থাপনায় চলাচল শুরু করতে পারবে।

এছাড়া গণ জমায়েত ও সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে। তবে ধর্মীয় উপসানালয় খোলা থাকবে। এছাড়া এক জেলা থেকে অন্য জেলায় যাত্রী পরিবহণ করা যাবে না। বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানও। তবে অনলাইনে ক্লাস নিতে পারবে প্রতিষ্ঠানগুলো।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬