সাধারণ ছুটি বাড়ছে আরও ১০ দিন!

২৭ মে ২০২০, ০৪:০৯ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের বিস্তার রোধে আবারো বাড়ানো হচ্ছে সাধারণ ছুটির মেয়াদ। বুধবার (২৭ মে) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে ছুটি বৃদ্ধির প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে এটি গেজেট আকারে প্রকাশ করা হবে।

সরকারের উচ্চপর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে ঠিক কতদিন ছুটি বাড়ানো হবে সেটি নিশ্চিত করে জানা না গেলেও ৪ থেকে ১০ দিন ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে।

ঈদের পর ছুটি না বাড়ানোর বিষয়ে সরকারের চিন্তা বেশি ছিল। কিন্তু গত কয়েক দিনের করোনা ভাইরাসের কারণে যেভাবে সংক্রমণের হার বেড়েছে এবং মৃত্যু হয়েছে তাতে সার্বিক অবস্থা পর্যালোচনা করে সরকার ছুটি বাড়ানোর কথাই চিন্তা করছে বলে জানা গেছে।

উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। সবশেষ অষ্টম দফায় ছুটি বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়। এ নিয়ে নবম দফায় ছুটি বাড়ানো হবে।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬