৩০ মে পর্যন্ত বাড়ল সাধারণ ছুটি

১৩ মে ২০২০, ০৫:৫৮ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় যান চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সরকারি কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, আমরা ছুটি ৩০ মে পর্যন্ত বাড়িয়েছি। বৃহস্পতিবার (১৪ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ছুটির বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কাজ করছে। করোনা পরিস্থিতির অবনতি এবং অর্থনীতির কথা মাথায় রেখে এবারের ছুটির বিষয়ে সিদ্ধান্ত হয়।

গত ২৬ মার্চ হতে দফায় দফায় বাড়ানো সাধারণ ছুটি আপাতত শেষ হচ্ছে ১৬ মে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদ-উল-ফিতর উদযাপিত হতে পারে ২৪ বা ২৫ মে। আর ঈদের পর ৩০ মে শনিবার পর্যন্ত ছুটি থাকবে।

জাতীয় রপ্তানি ট্রফির ডিজাইন আহ্বান, পুরস্কার থাকছে প্রথম তি…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গাছের সঙ্গে বে…
  • ০৩ অক্টোবর ২০২৬
একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬