পুলিশের নতুন আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ

০৭ এপ্রিল ২০২০, ০৭:৫২ PM

© ফাইল ফটো

বাংলাদেশ পুলিশের নতুন ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) হচ্ছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালকের দায়িত্ব সামলানো বেনজীর আহমেদ। তিনি বর্তমান আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সার সংক্ষেপে প্রধানমন্ত্রীর কার্যালয় পাঠানোর পর প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন। আজ বা কালের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশের ৩০তম আইজি হবেন। ২০১৫ সাল থেকে র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ১৯৮৮ সালের গোড়ার দিকে সহকারি পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ডক্টর বেনজীর আহমেদ।

২০১৩ সালের ৫ মে হেফাজত ইসলামী রাজধানীর শাপলা চত্বর এলাকা ঘেরাওয়ের পর তাদের উচ্ছেদে বড় ভূমিকা রাখেন তখনকার ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকার জন্য তিনি একাধিকবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা বাংলাদেশ পুলিশ পদক এবং রাষ্ট্রপতি পুলিশ পদক লাভ করেন।

ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬