মুজিবর্ষে ইতিবাচক কর্মসূচি গ্রহণের আহ্বান শিক্ষামন্ত্রীর

১৭ মার্চ ২০২০, ০৫:১৬ PM

© ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মুজিববর্ষকে শুধুমাত্র আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখতে চায় না সরকার। এই বর্ষ উপলক্ষে ইতিবাচক কর্মসূচি নিতে তিনি সকলের প্রতি আহবান জানান। আজ বিকালে জাতীয় সংসদ ভবনে ১০০ টি নতুন বৃক্ষ রোপন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় কিছু ইতিবাচক কর্মসুচি গ্রহণ করেছে। তার মধ্যে পুরো শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজ করা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অন্যতম।

তিনি বলেন, এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় সারা দেশে দুই কোটি বৃক্ষ রোপন করবে। তারই অংশ হিসেবে আজ সারা দেশে ৩৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ১০০টিতে করে মোট ৩৩ লক্ষ বৃক্ষ রোপন করা হল।

বৃক্ষ রোপণের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো মাহবুব হোসেন, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থী যারা ১০০ টি বৃক্ষ রোপণ করে।

অনুষ্ঠানে অতিথিরা
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬