এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত আরও পরে: শিক্ষামন্ত্রী

১৬ মার্চ ২০২০, ০১:০১ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের কারণে এইচএসসি পরীক্ষা পেছানো হবে কি না সে বিষয়ে আরও পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার (১৬ মার্চ) দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গনমাধ্যমকে ব্রিফ করতে গিয়ে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি পরীক্ষার তারিখের আরও কাছাকাছি সময় গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেজন্য এখনি সিদ্ধান্ত নেয়া হচ্ছে না। সতর্কতামূলক যে কোনো সিদ্ধান্ত নেয়া হবে। আগবাড়িয়ে কিছু করা হবে না। শুধু এইচএসসি নয় সব ধরণের পরীক্ষা নিয়েই এ ধরণের সিদ্ধান্ত নেয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় সবাই বাড়িতে থাকবে। সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হবে। কোচিংসহ কোনো ধরণের ক্লাস করা যাবে না। প্রত্যেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। ’

 

উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬