মুজিববর্ষে সব সরকারি কলেজে বঙ্গবন্ধুর ভাস্কর্য

২৮ জানুয়ারি ২০২০, ০৮:০০ AM
লোগো

লোগো

মুজিববর্ষ উপলক্ষে দেশের সব সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিটি কলেজের অধ্যক্ষকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মুজিববর্ষ (১৭ মার্চ, ২০২০ থেকে ১৭ মার্চ, ২০২১) উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের পাশাপাশি প্রকাশনা-সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করবে কলেজগুলো। শিক্ষা প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মুজিববর্ষের অনুষ্ঠান করতে কলেজগুলোকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে , মুজিববর্ষ পালনের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। জেলা সদরে অবস্থিত কলেজগুলোর ক্ষেত্রে অধ্যক্ষ, সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলায় অবস্থিত কলেজগুলোর অধ্যক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে কলেজের নিজস্ব অর্থ ব্যবহার করতে হবে। আয়-ব্যয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট (পিপিএ) এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) অনুসরণ করার কথা বলা হয়েছে। এতে আর্থিক অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী থাকবেন।

এছাড়া, ভাস্কর্য নির্মাণের ক্ষেত্রে স্থানীয় শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) প্রাক্কলন নিতে হবে। আয়-ব্যয়ের সব ভাউচার সংরক্ষণ করতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষা প্রকৌশল অধিদফতরের অনুমোদন সাপেক্ষে এই ভাস্কর্য তৈরি করারও নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

ভাস্কর্য স্থাপনে দেয়া নির্দেশনা বাস্তবায়নে তদারকি করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এ প্রসঙ্গে জানতে চাইলে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন উইং) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির পিতা সম্পর্কে জানাতে দেশের প্রতিটি সরকারি কলেজে ভাস্কর্য তৈরির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনেক কলেজে বঙ্গবন্ধুর ভাস্কর্য রয়েছে। যেগুলোতে নেই, সেখানে ভাস্কর্য তৈরি করতে হবে। আর সদ্য সরকারি হওয়া ৩০৪টি কলেজকে ভাস্কর্য তৈরি করতে গত ১৪ জানুয়ারি মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ট্যাগ: মাউশি
আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬