মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

কলেজ এমপিওভুক্ত করার ক্ষমতা হারাল আঞ্চলিক উপ-পরিচালকরা

১৫ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৭ AM
লোগো

লোগো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির ক্ষমতা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকদের ভাগ করে দিয়েছে সরকার। এখন থেকে বেসরকারি কলেজের এমপিওভুক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে আঞ্চলিক পরিচালকদের। আর উপ-পরিচালকরা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা এমপিওভুক্ত করবেন। যদিও এতদিন সব ধরনের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষমতা ছিল আঞ্চলিক উপপরিচালকদের হাতে। সে হিসাবে উপ-পরিচালকদের ক্ষমতা কিছুটা খর্ব করা হয়েছে। 

সম্প্রতি এ সংক্রান্ত পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়, উপ-পরিচালকরা বেসরকারি বিদ্যালয় ও মাদ্রাসা এবং পরিচালকরা বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করবেন।

সরকারের নতুন এই সিদ্ধান্তে মাউশির আঞ্চলিক পরিচালকরা কিছু ক্ষমতা পেলেন।

জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের সেসিপ প্রকল্পের আওতায় মাউশির আঞ্চলিক অফিসগুলোতে পরিচালক পদ সৃষ্টি করা হয়েছিল।আঞ্চলিক পরিচালকরা বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তা। অন্যদিকে, আঞ্চলিক উপপরিচালকরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই দুই পদের কর্মকর্তাদের মধ্যে আঞ্চলিক অফিসগুলোতে এক ধরনের ‘ক্ষমতার দ্বন্দ্ব’ চলছিল। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তে মূলত দু'পক্ষের মধ্যে ক্ষমতা ভাগাভাগি হলো।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬