দুটি বিদেশি বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাস স্থাপন করতে চায় বাংলাদেশে

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ PM
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

বিদেশি দুটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করা হবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তৃতীয় ঢাকা-চায়না ডে ২০২৬ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের এখন ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আমরা বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাক্রেডিটেশনের জন্য একটি শক্তিশালী বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করেছি। সম্প্রতি আমরা মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। শিক্ষা খাতে কীভাবে আরও উন্নতি করা যায় তা আমরা দেখছি। সম্প্রতি দুটি বিশ্ববিদ্যালয় আমাদের দেশে একটি ক্যাম্পাস তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আমরা তা বাস্তবায়ন করব।’

আরও পড়ুন: ১৯তম বিজেএসের কার্যক্রম শুরু অক্টোবরে

তিনি আরও বলেন, ‘আমরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আরও উন্নত পরিবেশ তৈরি করব। এভাবেই আমরা আমাদের শিক্ষার উন্নয়ন করব এবং শিক্ষাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটিই আমাদের জাতির সাফল্যের চাবিকাঠি।’

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অবদানের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আমাদের অনেক অবদান রাখছে। আমি বিশ্বাস করি এটি আরও এগিয়ে যাবে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অনুষদের কয়েকজনকে আমি চিনি, তাঁরা অত্যন্ত দক্ষ ও মেধাবী। শিক্ষার্থীরাও ভালো।’

তিনি বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টির উল্লেখযোগ্য অবদান রয়েছে। প্রতি পাঁচজন শিক্ষার্থীর মধ্যে একজন এই বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পাচ্ছেন।

ঢাবিতে ৮ পদে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
৩৯টি পদে জনবল নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘আমি বাঁচতে চাই’— আকুতি করা দুঃখিনী মায়ের সেই তাইজুল এখন জজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আলিম পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন, শাস্তি পাচ্ছেন দুই কেন্দ্রসচিব
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা-ইংরেজির পর তৃতীয় কোন ভাষা শিখবে শিক্ষার্থীরা, ইঙ্গিত …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬