শিক্ষামন্ত্রী

এসএসসির এত খাতা পুনর্মূল্যায়ন করা প্রায় অসম্ভব, আমরা নীতিমালা করব

১৭ আগস্ট ২০২৬, ০২:১১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৬, ০৩:১৯ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

এসএসসি পরীক্ষার খাতা পুনঃর্নিরীক্ষণের জন্য ১২ লাখের বেশি আবেদন পড়েছে, যা সব দেখা প্রায় অসম্ভব জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনেই খাতা পুনর্মূল্যায়নের সুযোগ চালু করেছিলাম। কিন্তু এবারের অভিজ্ঞতা দেখে মনে হচ্ছে, প্রায় সবাই খাতা পুনর্মূল্যায়ন করতে চাইছে।’

এরই মধ্যে ১২ লাখের বেশি আবেদন পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মনে হচ্ছে আমাকে আবার প্রায় ২০ লাখ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটি দেখতে হবে—এটা বাস্তবিক অর্থেই অসম্ভব। এমন সুযোগের অপব্যবহার করা যাবে না।’ আজ সোমবার (১৭ আগস্ট) রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন মন্ত্রী। 

তিনি বলেন, ‘আমরা একটি নীতিমালা প্রণয়ন করব। কোন ধরনের খাতা বা কোন পরিস্থিতিতে খাতা পুনর্মূল্যায়ন করা যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকবে। কারণ দেখা যাচ্ছে, কেউ জিপিএ-৫ বা গোল্ডেন প্লাস পাওয়ার পরও পুনর্মূল্যায়নের আবেদন করছে।’

আরও খবর: বদলি আবেদনের সময় নিয়ে সবশেষ যা বললেন শিক্ষামন্ত্রী

মন্ত্রী বলেন, ‘এর অন্যতম কারণ হলো নম্বর ভবিষ্যতের শিক্ষাজীবনের বিভিন্ন ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এভাবে বিপুলসংখ্যক খাতা পুনর্মূল্যায়নের আবেদন করা হলে পুরো প্রক্রিয়াটি অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই বিষয়টি নিয়ে একটি কার্যকর ও বাস্তবসম্মত নীতিমালা প্রয়োজন।’

ইরানকে হয়তো ধ্বংস করে দেওয়া হবে, শিগগিরই জানতে পারবেন: ট্রা…
  • ০৬ নভেম্বর ২০২৬
দেয়ালে ‘জয় বাংলা’, ‘ফিরছি আবার ডিসেম্বরে’ স্লোগান, তদন্তে স…
  • ০৬ নভেম্বর ২০২৬
ট্রেইনার নিয়োগ দেবে সিসিপ, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত
  • ০৬ নভেম্বর ২০২৬
খুতবা না শুনলেও কি আদায় হবে জুমার নামাজ?
  • ০৬ নভেম্বর ২০২৬
অনিয়মের অভিযোগ ওঠার পর পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
  • ০৬ নভেম্বর ২০২৬
এনসিপির নাহিদরা কেন আমার স্ত্রী দাবি করা মহিলার প্রতি এতটা …
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950