প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে, যা বললেন শিক্ষামন্ত্রী

০২ জুলাই ২০২৬, ০২:৪৩ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ৩২ হাজার প্রধান শিক্ষক পদোন্নতিতে জট কেটেছে। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৬ হাজার ২৩৫টি শূন্যপদ রয়েছে। এসব পদে নিয়োগ দেওয়া হলে সহকারী শিক্ষক থেকে পদোন্নতি পাওয়ায় নতুন করে ৩৮ হাজার ৪৪৩টি সহকারী শিক্ষকের পদ শূন্য হবে।

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের এই বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন,  প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতির আইনি বাধা দূর হওয়ায় প্রায় ৩৮ হাজার ৪৪৩টি সহকারী শিক্ষকের পদ শূন্য হবে। এসব পদে ইমিডিয়েট নিয়োগ দেওয়া হবে

শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষায় শিক্ষক সংকট দূর করতে পর্যায়ক্রমে শূন্য পদগুলো পূরণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। নতুন করে সৃষ্টি হওয়া শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হলে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট অনেকাংশে কমে আসবে।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বড় একটি জটিলতা থেকে বেরিয়ে আসলাম। এর মাধ্যমে দ্রুতই নিয়োগ হবে এবং প্রাথমিক শিক্ষায় গতি আসবে। সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬