৭ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যোগদানপত্র গ্রহণ করল মন্ত্রণালয়

০২ জুলাই ২০২৬, ০১:৪০ PM
 শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের যোগদানপত্র গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১ জুলাই) সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত সাতটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মেহেরপুর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যরা দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর যোগদানপত্র দাখিল করেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সেগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে।

এর মধ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন ৭ জুন যোগদানপত্র দাখিল করেন। এছাড়া ১৪ মে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.কে.এম মতিনুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এম শরীফুল ইসলাম করীম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ যোগদানপত্র জমা দেন।

অন্যদিকে, ১ এপ্রিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মো. নূরুল ইসলাম, ১৭ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম এবং ১৬ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর তাদের যোগদানপত্র দাখিল করেন। 

মন্ত্রণালয় জানিয়েছে, সাতজনেরই যোগদানপত্র যথাযথভাবে গ্রহণ করা হয়েছে। 

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬