প্রধানমন্ত্রী শিক্ষাখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন কারিগরি সেক্টরে: শিক্ষামন্ত্রী

০১ জুলাই ২০২৬, ০৪:৪৩ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক © সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, বিশেষ করে কারিগরি সেক্টরে। দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে হবে। এজন্য শিক্ষার উন্নয়নের কোন বিকল্প নেই। 

আজ বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এর ৫তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং টেক্সটাইল খাতকে বিশ্বে আরও এগিয়ে নিতে টেক্সটাইলসের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই আগামী দিনে এ খাতে দেশকে নেতৃত্ব দেবে । আমরা চাই তৈরি পোশাক খাতে সেরা রপ্তানিকারক দেশ হতে। এজন্য 'টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান আরও উন্নত করতে হবে। 

আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে আমরা রপ্তানি খাতে এগিয়ে যেতে পারব সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। 

তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার মিডডে মিল, বিনামূল্যে স্কুল ড্রেসের ব্যবস্থা করছে। পাশাপাশি শিক্ষাকে আনন্দময় করে তুলতে আমরা কাজ করছি। এছাড়া, ২০২৭ সালের কারিকুলাম পরিমার্জন ও ২০২৮ সালে নতুন কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে কাজ করছি। পাশাপাশি, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেন সময়ের  অপচয় না হয়, সেলক্ষ্যে আমরা কাজ করছি। কারণ শিক্ষাজীবনে সময় অপচয় হলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধায় আমরা পিছিয়ে যাবো। 

অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে সংসদ সদস্য ইঞ্জি. সানজিদা ইসলাম, এসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহ্বায়ক ইঞ্জি. শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এর ৬৩০ নবীন শিক্ষার্থীকে বরণ করা হয়।

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬