শিক্ষাপ্রতিষ্ঠানের বকেয়া পরিশোধে বরাদ্দ ৪৯০ কোটি টাকা

১১ জুন ২০২৬, ১০:২১ AM
শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষাপ্রতিষ্ঠান © সংগৃহীত

সদ্য জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের বকেয়া পাওনা পর্যায়ক্রমে পরিশোধের জন্য নতুন বাজেটে ৪৯০ কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত শিক্ষা বাজেটে এই বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।

শিক্ষায় গতানুগতিক প্রথা ভেঙে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বড় ধরনের সংস্কারের লক্ষ্যে এই বাজেট সাজানো হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষা খাতে সর্বোচ্চ ১ লাখ ৩৬ হাজার ৬৪৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, যা দেশের মোট জিডিপির ২ শতাংশ। গত অর্থবছরে এই খাতে মোট বরাদ্দ ছিল ৯৭ হাজার ৮০৫ কোটি টাকা বা জিডিপির ১.৬১ শতাংশ। সেই তুলনায় চলতি বছর শিক্ষা বাজেটে একলাফে বড় অংকের বরাদ্দ বাড়ানো হয়েছে।

নির্বাচনী ইশতেহারের সঙ্গে সংগতি রেখে এবার শিক্ষা মন্ত্রণালয় ৩৮টি নতুন প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে শুধু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের জন্যই এবার মোট ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অঙ্ক গত বছরের মূল বাজেটের চেয়ে ২০ দশমিক ৫ শতাংশ বেশি। নতুন বাজেটে ক্লাসরুমকে ডিজিটালে রূপান্তর এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

এর পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের সামাজিক সুরক্ষা বাড়ানো, প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য ২৫০ কোটি টাকার একটি আলাদা প্রকল্প রাখা হয়েছে। একই সাথে বুলিং প্রতিরোধে সিসিটিভি বাড়ানো, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি এবং শিক্ষকদের এআই প্রশিক্ষণের মতো আধুনিক কর্মসূচি যুক্ত করা হয়েছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬