শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের ৮ম পরিচালনা পরিষদ গঠন

১৮ মে ২০২৬, ০৮:২০ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের ৮ম পরিচালনা পরিষদ গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির চেয়ারম্যান করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে। আর ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক।

সোমবার (১৮ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড আইন-২০০২ এর ধারা ৬ অনুযায়ী ১৮ সদস্যবিশিষ্ট এ পরিচালনা পরিষদ আগামী তিন বছরের জন্য গঠন করা হয়েছে।

কমিটিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের উপসচিব পর্যায়ের প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) এবং বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-প্রতিনিধিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক কাজী মুহাম্মদ মাইন উদ্দীন, মো. ফজলুল হক, শাহনাজ পারভীন, আসমা আহমেদ লাকী, এস এম বোরহান উদ্দিন, এস এম বায়েজিদ, মো. তাজউদ্দীন, মো. কবির হোসেন, মো. জাকির হোসেন, মো. আলমগীর হোসেন ও মো. আজিজুল হকসহ আরও অনেকে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন এ পরিচালনা পরিষদ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা সংক্রান্ত কার্যক্রম তদারকি ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভারতের সঙ্গে সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, হারল বড় ব্যবধা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বহু নেতা-কর্মী সামনে ভালো কথা বলে, বাইরে এসে বলে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬