চলতি সপ্তাহেই নতুন ভিসি পেতে যাচ্ছে ইবি-বেরোবি

১০ মে ২০২৬, ১১:০৭ AM
ইবি ও বেরোবিতে নতুন ভিসি নিয়োগ হতে পারে চলতি সপ্তাহে

ইবি ও বেরোবিতে নতুন ভিসি নিয়োগ হতে পারে চলতি সপ্তাহে © টিডিসি সম্পাদিত

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকার ও আওয়ামী লীগের সময়ে নিয়োগ পাওয়া উপাচার্যদের একের পর এক পরিবর্তন করা হচ্ছে। ইতিমধ্যে ঢাকা, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পরিবর্তন হয়েছে। চলতি সপ্তাহেই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি পরিবর্তন হতে পারে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেরোবি-ইবিসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন হবে। আমরা সিভির শর্ট লিস্ট করেছি। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যায়ক্রমে পরিবর্তন হবে। ইতিমধ্যে শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন হয়েছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি চূড়ান্ত করা হয়েছে। আজকালের মধ্যেই নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি হবে। তবে কে দায়িত্বে আসছেন, সে বিষয়ে কিছু জানাননি কর্মকর্তারা।

এদিকে আজকালের মধ্যেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কোষাধ্যক্ষ পদেও পরিবর্তন আনা হতে পারে। একাধিক সূত্র জানিয়েছে, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ইউট্যাব) কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার দুই শীর্ষ নেতা ইবির শীর্ষ দুই পদের দায়িত্বে আসতে পারেন।

সূত্র জানায়, দেশের কয়েকটি পাবলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। সে ধারাবাহিকতায় গত ১৬ মার্চ ঢাবিসহ একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেয় সরকার। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিও পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি: শিক্ষামন্ত্রী

বেরোবি ও ইবি ছাড়াও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের নামও আলোচনায় রয়েছে। তবে কবে নাগাদ এসব প্রতিষ্ঠানে ভিসি নিয়োগ হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনও তথ্য পাওয়া যায়নি।

ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, কুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ভিসি পেয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ।

গত ৭ মে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইস্রাফীল। এরইমধ্যে ইবি ও বেরোরিতেও নতুন ভিসি নিয়োগের আভাস মিলেছে।

সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9