কোচিং বাণিজ্যের লাগাম টেনে ধরা জরুরি, পরিবারগুলো পারছে না আর: রাশেদা কে চৌধূরী

০৪ মে ২০২৬, ১১:০৬ PM , আপডেট: ০৫ মে ২০২৬, ১২:১০ AM
রাশেদা কে চৌধূরী কথা বলছেন

রাশেদা কে চৌধূরী কথা বলছেন © সংগৃহীত

শিক্ষাব্যবস্থায় কোচিং বাণিজ্যের লাগাম টেনে ধরা জরুরি বলে মন্তব্য করেছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। তিনি বলেছেন, ইউনিসেফ ও ইউরোপীয় ইউনিয়ন একটি গবেষণাভিত্তিক প্রতিবেদন শিগগিরই প্রকাশ করবে। তাতে তথ্য হিসেবে উঠে এসেছে যে, আমাদের পরিবারগুলোর যা খরচ করে তার মধ্যে ২৭ শতাংশ কোচিংয়ের পেছনে ব্যয় করে। ১৫ শতাংশ যায় অন্যকাজে, ১০ শতাংশ ম্যাটেরিয়াল ও অন্যান্য উপকরণ। আর ১০ শতাংশ যায় খাবারে। 

আজ সোমবার (৪ মে) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রচিত দেশের শিক্ষা সংস্কার নিয়ে গবেষণাভিত্তিক ও নীতিনির্ধারণমুখী গ্রন্থ ‘বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা: দ্য লার্নিং নেশন’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

রাশেদা কে চৌধূরী বলেন, যদি এই হয় কোচিং নির্ভর শিক্ষাব্যবস্থা। আমি সরকারের কাছে অনুরোধ করবো, এটার যাতে লাগার টানা যায়। সেই ব্যবস্থাটা করা জরুরি। কারণ আমাদের পরিবারগুলো পারছে না আর।

মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ। এ সময় বইটি নিয়ে আলোচনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান, মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার। এ সময় বইয়ের লেখক ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬