ইউনেস্কো প্রতিবেদন

দক্ষিণ এশিয়ায় শিক্ষকের দক্ষতায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ

০২ মে ২০২৬, ১০:৩৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো/এআই

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে বাংলাদেশ সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো। সংস্থাটির সর্বশেষ বিশ্ব শিক্ষা পরিসংখ্যান অনুযায়ী, দেশের মাধ্যমিক স্তরে গড়ে মাত্র ৫৫ শতাংশ শিক্ষক নির্ধারিত ন্যূনতম দক্ষতার মান পূরণ করেছেন, যা আঞ্চলিক অন্যান্য দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষকদের দক্ষতা নির্ধারণে দুটি বিষয় বিবেচনা করা হয়েছে—প্রথমত, সংশ্লিষ্ট স্তরে পাঠদানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ রয়েছে কিনা এবং দ্বিতীয়ত, তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা ওই স্তরের জন্য উপযোগী কিনা। এ মানদণ্ডে বাংলাদেশে নিম্ন মাধ্যমিক স্তরে দক্ষ শিক্ষকের হার ৫৪ দশমিক ৭ শতাংশ এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৫৫ দশমিক ২ শতাংশ।

একই সূচকে মালদ্বীপ ৯৮ দশমিক ৫ শতাংশ দক্ষ শিক্ষকের হার নিয়ে শীর্ষে রয়েছে। এছাড়া ভুটান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান যথাক্রমে দ্বিতীয় থেকে ষষ্ঠ অবস্থানে থেকে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে।

অন্যদিকে, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের তথ্যে দেখা যায়, মাধ্যমিক স্তরে ইংরেজি পড়ানো শিক্ষকদের মধ্যে মাত্র ১৬ দশমিক ৯৯ শতাংশের ইংরেজিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। গণিতের ক্ষেত্রে এ হার ১৪ দশমিক ৬৬ শতাংশ, যা বিষয়ভিত্তিক দক্ষতার ঘাটতিকে আরও স্পষ্ট করে।

‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মাদক ও বাল্যবিবাহ নিয়ে ‘হ্যালো ডিসি’তে তথ্য দিলেই মিলবে পুর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের অষ্টম দিনে চুয়েট শিক্ষার্থীদের মুখোশ মিছিল ও আইড…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে কোটি টাকা দেওয়ার …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম এশিয়ার যুদ্ধ ও বিশ্ব মিডিয়ার নৈতিকতা নিয়ে জবিতে আন্ত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডি থ্রি’ ট্রফির ৬ দলের প্রধান কোচ চূড়ান্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬