১৬ হাজার শিক্ষকের আবেদন জটিলতা

ইবতেদায়ী শিক্ষকদের গ্রেড উন্নয়নের সংশোধীত নীতিমালার বিষয়ে নতুন তথ্য দিল মন্ত্রণালয়

২৬ এপ্রিল ২০২৬, ০৬:১১ PM
কাঙ্খিত যোগ্যতা থাকা স্বত্বেও উচ্চতর গ্রেডে আবেদন করতে পারছেন না ১৬ হাজার শিক্ষক

কাঙ্খিত যোগ্যতা থাকা স্বত্বেও উচ্চতর গ্রেডে আবেদন করতে পারছেন না ১৬ হাজার শিক্ষক © টিডিসি সম্পাদিত

ইবতেদায়ী শিক্ষকদের গ্রেড উন্নয়নে তিন পদের (ইবতেদায়ি শিক্ষক, মৌলভী ও ক্বারী) একটিতে ভুল থাকায় আবেদন থেকে বঞ্চিত হচ্ছিলেন প্রায় ১৬ হাজার মাদ্রাসা শিক্ষক। শিক্ষকদের সমস্যা সমাধানে নীতিমালাটি সংশোধন করে শিক্ষা মন্ত্রণালয় বরাবর একটি চিঠি পাঠায় অধিদপ্তর। সংশোধীত নীতিমালাটি অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের এমপিও শাখায় জমা হবে, প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে ফাইলটি মাদ্রাসা অধিদপ্তরে পাঠানোসহ ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

কারিগরি ও মাদ্রাসা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, উচ্চতর গ্রেড পেতে ১৩তম গ্রেডে আবেদন করতে গিয়ে ইবতেদায়ী শিক্ষকদের ঝামেলা হচ্ছিল, নীতিমালায় সামান্য ত্রুটি অর্থ্যাৎ একটি পদে ভুলক্রমে ‘১৩তম’-এর বদলে ‘১৬তম’ গ্রেড থেকে যায়, ফলে এ সমস্যা হচ্ছিল।

তিনি আরও বলেন, ‘মাদ্রাসা অধিদপ্তর থেকে গ্রেড সংক্রান্ত একটি সংশোধীত নীতিমালা আমাদের দপ্তরে এসেছে, আমরা তা দেখে অর্থমন্ত্রণালয়ে পাঠিয়েছি এবং সেখান থেকে অনুমোদন হয়ে আসার পর মন্ত্রণালয় বিষয়টি দেখে আবারও অধিদপ্তরে পাঠানো হবে। তবে সংশোধীত নীতিমালাটি নিয়ে আমরা কাজ করছি।’

জানা গেছে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ প্রকাশ করে সরকার। নীতিমালায় ইবতেদায়ি মৌলভী, শিক্ষক ও ক্বারী মোট তিন পদে উচ্চতর গ্রেড পেতে আবেদন করতে পারবেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। তবে মেমিস সফটওয়‍্যারে গ্রেড উন্নয়নের প্রয়োজনীয় অপশন ও আবেদন প্রক্রিয়া চালু না থাকায় আবেদন থেকে বঞ্চিত হচ্ছিলেন প্রায় ১৬ হাজার শিক্ষক। পরে নীতিমালাটি সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট দপ্তর। 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ৪০ (৩), ৪১ (২) ও ৪২ (২) অনুযায়ী যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে সংযুক্ত ইবতেদায়ি শিক্ষক/মৌলভী/ ক্বারী পদে গ্রেড-১৩ প্রাপ্তির জন্য মাদ্রাসার শিক্ষকরা আবেদন করে গ্রেড বাড়াতে পারবেন বলে নীতিমালায় বলা হয়।

এদিকে দেশে এমপিওভুক্ত আলিয়া মাদ্রাসা প্রায় ৮ হাজার ২২৯টি। ইবতেদায়ির ৩টি পদে উচ্চতর গ্রেডে আবেদনের ক্ষেত্রে কাঙ্খিত যোগ্যতা রয়েছে এসব প্রতিষ্ঠানের প্রায় ১৬ হাজার শিক্ষকের। ১৪তম (১৬ থেকে ৩০ বছর ধরে চাকরি করা শিক্ষক) গ্রেড থেকে ১৩তম গ্রেডে আবেদন করতে পারলেও ১৫তম গ্রেড (১০ থেকে ১৬ বছর ধরে চাকরি করা শিক্ষক) ও (০ থেকে ৯ বছর ধরে চাকরি করছেন) ১৬তম গ্রেড থেকে ১৩তম গ্রেডে আবেদন করতে পারছেন না তারা। কারণ তিন পদের একটির নীতিমালায় ভুলক্রমে ১৩তম-এর বদলে ১৬তম গ্রেড থেকে যায়, যার ফলে এ সমস্যা সৃষ্টি হয় বলে জানায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ কারণেই নীতিমালায় কিছুটা সংশোধন আনা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার খবরকে মিথ্যা দাবি তার প্রেস স…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাবা গুম, মা প্রয়াত—রিফাদের ভবিষ্যত গড়তে প্রধানমন্ত্রী পৌঁছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে মাস্টার্স থিসিস আবেদনে অযৌক্তিক বাড়তি শর্তের অভ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9