স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বাড়ল

২৬ এপ্রিল ২০২৬, ০৩:১০ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের উপবৃত্তি কার্যক্রমের আওতায় অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও ক্লাস আপডেটের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের  উপবৃত্তি প্রদানের লক্ষে ‘EESP MIS’ সিস্টেমের লাইভ সার্ভারে শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের শেষ সময় আগামী ২৮ এপ্রিল ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠান প্রধানরা নির্ধারিত ইউআরএল (mesp.finance.gov.bd) ব্যবহার করে শিক্ষার্থীদের ক্লাস আপডেট ও নতুন তথ্য এন্ট্রির কাজ সম্পন্ন করবেন। এরপর এই তথ্যগুলো আগামী ২৮ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অনলাইনে প্রেরণ করতে হবে।

প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই ও নতুন এন্ট্রি করা তথ্যগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের আগামী ৩০ এপ্রিল ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

রাজধানীর সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক নিয়োগ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ওয়াই-ফাইয়ের গতি কি ধীর হয়ে গেছে, বৃদ্ধি করতে যা করবেন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
পৃথিবীর সর্বত্র আজ দিন-রাত সমান
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে সাড়ে পাঁচ কোটি টাকার সেতুর সড়কে গর্ত, ভোগান্তিতে …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ফুটবলের মাঠেই স্বপ্নের পাঠশালা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড় থেকে উদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬