ইমামতি শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী

হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে জুমার নামাজের ইমামতি শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ড্রাম ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪৫) নামে এক মাদরাসা শিক্ষক। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আমিরুল ইসলাম ফারুকী উপজেলার রহমতাবাদ এলাকার মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকীর দ্বিতীয় পুত্র। তিনি রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদরাসা প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার বারইয়ারহাট মেহেদীনগর এলাকায় একটি জামে মসজিদে জুমার নামাজে ইমামতি শেষে বাড়ি ফিরছিলেন হাফেজ মাওলানা আমিরুল ইসলাম। মহাসড়কের ওয়ার্লেস এলাকায় ড্রাম ট্রাক চাপা দিলে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. শরিফুজ্জামান জানান, শুক্রবার বিকেল ৩টায় মহাসড়কের ওয়ার্লেস এলাকায় অজ্ঞাত গাড়ি ধাক্কায় আমিরুল ইসলাম নামে একজন ঘটনাস্থলে মারা গেছেন। আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬