স্কুল-কলেজ ম্যানেজিং কমিটির যোগ্যতা এসএসসি করার সুপারিশ

০২ জুলাই ২০১৯, ০৮:৪১ PM

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (এমপিওভুক্ত) পরিচালনা কমিটি গঠনে নতুন খসড়া নীতিমালা তৈরি করছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এই লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং গভর্নিং বডির সদস্যদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি করার সুপারিশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

এছাড়া বিদ্যোৎসাহী সদস্যদের শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি করার কথা বলা হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ উপস্থাপন করা হয়।

সূত্র জানায়, আগের বৈঠকের আলোচনার প্রেক্ষিতে ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ঢাকা শিক্ষা বোর্ড এই সুপারিশ করে। শিক্ষা বোর্ডের সুপারিশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য হতে শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এসএসসি পাস থাকা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজের গভর্নিং বডির সদস্যদের ক্ষেত্রে অভিভাবক প্রতিনিধি ন্যূনতম এইচএসসি ও বিদ্যোৎসাহী  সদস্যের ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি থাকার বিধান করার কথা বলা হয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (এমপিওভুক্ত) পরিচালনা কমিটি গঠনে নতুন খসড়া নীতিমালা তৈরি করছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এ লক্ষ্যে মঙ্গলবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে একটি উপ কমিটি গঠন করা হয়েছে। উপ কমিটিকে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির নীতিমালা তৈরিতে প্রয়োজনীয় সুপারিশ সম্বলিত রিপোর্ট প্রদানের নির্দেশনা দেয়া হয়।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬