অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর

১২ এপ্রিল ২০২৬, ০৪:৪১ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগে বিলম্ব হওয়ায় শ্রেণি কার্যক্রম স্বাভাবিক রাখতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের নিয়ে পুল গঠন করতে সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির অনুমোদনে প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানে সাময়িকভাবে এই পুল থেকে নিয়োগ করতে পারবে। 

রবিবার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক স্বল্পতা এবং এনটিআরসি থেকে শিক্ষক নিয়োগে বিলম্ব হওয়ার কারণে শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রমে বিঘ্নিত হচ্ছে। শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নকরণ এবং গুণগত ও মানসম্পন্ন শিক্ষাদানের উদ্দেশ্যে অভিজ্ঞ এবং শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ মোতাবেক সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি-গভর্নিং বডি-অ্যাডহক কমিটির অনুমোদনক্রমে অবসরপ্রাপ্ত শিক্ষক পুল গঠনের বিষয়ে নির্দেশক্রমে উল্লিখিত নির্দেশনা দেয়া হলো।

এতে বলা হয়, উপজেলাভিত্তিক উপজেলার অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের দিয়ে একটি অবসরপ্রাপ্ত শিক্ষক পুল গঠন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব জেলা প্রশাসককে অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি, অ্যাডহক কমিটির অনুমোদনক্রমে প্রয়োজনে সাময়িকভাবে এই পুল থেকে শিক্ষক নিয়োগ করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। 

এতে আরও বলা হয়, প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অত্যাবশ্যকীয় খাত থেকে এ সংক্রান্ত সম্মানী ব্যয় নির্বাহ করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করা হলো।  

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬