যে বিশ্ববিদ্যালয় শিক্ষকের সন্তান ভর্তি পরীক্ষায় পাস করতে পারে না, তার পদত্যাগ করা উচিত: শিক্ষামন্ত্রী

১২ এপ্রিল ২০২৬, ০১:৪৬ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক তাদের সন্তানদের জন্য কোটা চান। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সন্তান ভর্তি পরীক্ষায় পাস করতে পারে না, তার পদত্যাগ করা উচিত।

রবিবার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত ঢাকার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাবোর্ডের, শিক্ষা মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা তার সন্তানদের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানে ভর্তি করাতে একটা কোটা চান। এগুলো চলবে না। অনেকসময় খবর পাওয়া যায়, শিক্ষকের ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তবে কীভাবে ভর্তি হয়েছে, বলা হয় ওয়েটিং লিস্ট থেকে ভর্তি হয়েছে। সত্যিকারের খোঁজ কেউই পায় না। 

তিনি আরও বলেন, আগের দিনে জিলা স্কুলের লেখাপড়ার মান ভালো ছিল। তখন ডিসি এসপির ছেলেমেয়েরা সেখানে পড়ত, এখন পড়ে না। ইউএনও যিনি উপজেলার শিক্ষা ব্যবস্থা দেখেন, তার ছেলে সেখানে পড়ে না। স্কুলের শিক্ষকের সন্তান তার স্কুলে পড়ে না। এটা তো শিক্ষকের জন্য লজ্জার।  

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬