নকলের জন্য দায়ী সরকার, শিক্ষকরা নয়: শিক্ষামন্ত্রী

১২ এপ্রিল ২০২৬, ১২:৫৫ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

নকলের জন্য দায়ী সরকার, শিক্ষকরা নয় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত ঢাকার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরাই যদি দায়ী হতেন তবে ২০০১ থেকে ২০০৬ খ্রিষ্টাব্দেও নকল হতো। তা হয়নি। নকল হয়েছে এর পরবর্তী সরকারের আমলে।

তিনি আরও বলেন, কোচিং সেন্টার শুরুই হচ্ছে আমাদের দুর্বলতার কারণে। আমাদের আগে নিজেদের শিক্ষকদের ট্রেইন আপ করতে হবে। শিক্ষকরা কি শেখাবেন এটাই আমাদের আগামীর প্রায়োরিটি। আমাদের শিক্ষকরা ঠিকমত পড়ান না। তখন শিক্ষার্থীদের বাসায় এক শিক্ষক, দুই শিক্ষক দেন। তাও না হলে তখন কোচিং সেন্টার। এটা থেকে বেড়িয়ে আসতে হবে। 

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬