শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধিতে অর্থ মন্ত্রণালয়ের না

০৫ এপ্রিল ২০২৬, ০২:৩৯ PM
অর্থ মন্ত্রণালয়

অর্থ মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব নাকচ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে শিক্ষক-কর্মচারীরা আগের মতোই মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন।

রবিবার (৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গতকাল শনিবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবটি নাকচ করে দেওয়া হয়েছে। বিষয়টি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলনকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন: অনলাইন-অফলাইন ক্লাসের চূড়ান্ত সিদ্ধান্ত আজ নয়: শিক্ষামন্ত্রী

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা আপাতত বাড়ছে না। এ বিষয়ে শিক্ষামন্ত্রী পরবর্তী পদক্ষেপ নেবেন।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬