নির্ধারিত সময়ে নিরীক্ষা আপত্তির জবাব না দিলে এমপিও স্থগিত

১৬ মার্চ ২০২৬, ০৬:৩৯ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৬:৫১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের ব্রড শিট জবাব (নিরীক্ষা আপত্তি) নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে ব্যর্থ হলে প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হতে পারে বলে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়েছে, ‘পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে ব্রডশীট জবাব প্রেরণের নির্দেশনা দেয়া হলেও দীর্ঘ সময় পরও ব্রডশিট জবাব পাওয়া যায় না। এই সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারী অনেকে অবসরে যান অথবা মৃত্যুবরণ করেন। ফলে প্রতিবেদনে উল্লেখিত গুরুতর আপত্তিসমূহ নিষ্পত্তি করা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক ও আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয় না। প্রতিষ্ঠান প্রধানগণ কর্তৃক ব্রডশীট জবাব সময়মত প্রেরণ না করা নীতিমালা অনুযায়ী তাদের কর্তব্য ও দায়িত্ব পালনে অবহেলা হিসেবে গণ্য।’

আদেশে আরও বলা হয়, ‘এমতাবস্থায় প্রতিষ্ঠান প্রধানগণকে পেন্ডিং ব্রডশীট জবাব আগামী ১৫ কার্যদিবেসের মধ্যে সরাসরি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে প্রেরণের নির্দেশনা দেয়া হলো । নির্ধারিত সময়ে ব্রডশীট জবাব প্রদান করতে ব্যর্থ হলে MPO নীতিমালা- ২০২৫' এর ১৮.১.(খ) অনুসারে সরকার বা সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষের নির্দেশনা প্রতিপালন না করলে প্রতিষ্ঠান প্রধানের MPO স্থগিত/বাতিল করা হবে।’

যে কারণে এনসিপির ‘গণভিক্ষা’ ফান্ডে ১ লাখ টাকা দিতে চাইলেন র…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ২০ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, ঘিরে রেখেছে এসআরবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে স্টিল কারখানায় দুর্ঘটনা, চীনা নাগরিকসহ চার শ্রমিক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হারলেও দলের পারফরম্যান্সে ‘খুশি’, শেখাই লক্ষ্য বাংলাদেশ কোচ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন সারজিস
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬