ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাকে: শিক্ষামন্ত্রী

২২ মার্চ ২০২৬, ০৮:৫৯ PM
ড. আ ন ম এহছানুল হক মিলন

ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ফটো

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমার জন্য শিক্ষার দায়িত্ব সামলানে বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী শিক্ষাকে সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।এবং তিনি কর্মসংস্থান ও উন্নত জাতি গঠনে শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই কারণে আমাকে ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এক অনুষ্ঠানে ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন।


শিক্ষামন্ত্রী  বলেন, আমি একটা মিটিংয়ে এক পর্যায়ে এসে বলেই ফেলেছি এই আমি শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়েছি মন্ত্রী হিসেবে নয় আমার জন্য এটা ইবাদতখানা। এখানে আমি ইবাদত করছি। আর শিক্ষা মন্ত্রণালয় অন্য দশটা মন্ত্রণালয়ের মতো নয়। এই মন্ত্রণালয়টিকে জাতি গঠন করতে হবে। আমার প্রধানমন্ত্রীর আগামীর বাংলাদেশ উপহার দিতে হবে। আমি বিশ্বাস ছিলো কোনো এক সময় যদি বাংলাদেশের শিক্ষামন্ত্রী হই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আমাকে আনতেই হবে।

তিনি আরও বলেন, আমি প্রতিমন্ত্রী থাকার সময়ে দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। আগামী দিনগুলোতেও দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না। আমি বিশ্বাস করি, আমি যদি দুর্নীতি না করি তাহলে আমার মন্ত্রণালয় সহজে দুর্নীতি করতে পারবে না। এটাও আমার একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে সামনে রেখে আমি কাজ করছি।

একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬