সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মন্ত্রণালয়ের

১৫ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত ‘প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ কবে হবে, জানাল শিক্ষা মন্ত্রণালয়’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মো. শাহজাহান মিয়াকে উদ্ধৃত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের প্রক্রিয়া পুরাটা শেষ করতে অন্তত আরো এক মাস সময়ের প্রয়োজন হবে’ মর্মে যে তথ্য দেওয়া হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব (সরকারি কলেজ-১) মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়েছে, উক্তরূপ সময়সীমা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে প্রতিবেদকের সাথে তাঁর কোনোরূপ আলোচনা হয়নি। অনুরূপ সংবাদ পরিবেশনের ফলে মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে। 

এ বিভ্রান্তি দূরীকরণের জন্য অতিরিক্ত সচিব জানতে চাইলে তিনি তাঁর ভুল স্বীকার করেন এবং সংবাদটি সংশোধন করেন। কিন্তু সংশোধনের পূর্বেই সংবাদটি ফটোকার্ড আকারে সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা অতিরিক্ত সচিব এবং মন্ত্রণালয়ের গোচরীভূত হয়। এ বিভ্রান্তি পরিহারের লক্ষ্যে প্রতিবাদটি ছাপিয়ে বিভ্রান্তি দূর করা একান্ত আবশ্যক।

আরও পড়ুন: প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সভায় যে সিদ্ধান্ত হলো

প্রতিবেদকের বক্তব্য: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রণয়নের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানতে চায় দ্য ডেইলি ক্যাম্পাস। একজন কর্মকর্তা এক মাসের মধ্যে বিষয়টি সমাধান হবে বলে জানান। তবে ভুলক্রমে বক্তব্যটি অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মো. শাহজাহান মিয়ার বলে প্রতিবেদনে উল্লেখ করা হলেও পরে তা সংশোধন করা হয়। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ২টি আধুনিক অ্যাম্বুলেন্স দিল রাব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নতুন সহকারী প্রক্টর সিয়াম আহমেদ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ-মাউশির বিশেষ সভা চলছে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নতুন নামে এলো র‌্যাব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9