কাল থেকে লাগাতার কর্মসূচি আসছে সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের

১৪ জানুয়ারি ২০২৬, ০৪:২৭ PM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:৩২ PM
শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি © টিডিসি ফটো

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে এবার লাগাতার কর্মসূচি ঘোষণা আসছে। বুধবার বিকেলে আন্দোলরত ঢাকা কলেজের শিক্ষার্থী নাবিদুল ইসলাম নিরব দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিরব বলেন, ‘আজ আমাদের রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ কর্মসূচি চলছে। আজকের মধ্যে অধ্যাদেশ জারি না হলে আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে লাগাতার কর্মসূচি শুরু হবে।’

এর আগে, দুপুর ১২টার পর থেকে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীতে অবরোধ কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এত কয়েকটি পয়েন্টে যানবাহন চলাচল বন্ধ হয়েছে। 

জানা গেছে, রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল, মহাখালীসহ বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাস থেকে মিছিল সহকারে এসে এসব মোড়ে অবস্থান নেন। এ সময় দাবি আদায়ে বিভিন্ন ধরনের স্লোগানসহ বিক্ষোভ করেন।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬