সরকারি কলেজগুলোকে ৪ ক্যাটাগরিতে ভাগ করল সরকার

২৪ নভেম্বর ২০২৫, ১০:৪১ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ১০:৪১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

সরকারি কলেজগুলোকে চার ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৫ শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, দেশে সরকারি কলেজের সংখ্যা ৭০৮টি।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ ক্যাটাগরিতে মোট ৮১টি কলেজ স্থান পেয়েছে। এই ক্যাটাগরিতে ছাত্র/ছাত্রী ৮ হাজারের বেশি রয়েছে। পাশাপাশি অনার্সের বিষয় রয়েছে ১০টির অধিক।

বি ক্যাটাগরিতে রয়েছে ৭৪টি কলেজ। এই ক্যাটাগরিতে ছাত্র/ছাত্রী রয়েছে সাড়ে ৪ থেকে ৮ হাজার। পাশাপাশি অনার্সের বিষয় থাকতে হবে ৫টির অধিক। 

সবচেয়ে বেশি রয়েছে সি ক্যাটাগরিতে ৪৪৬টি কলেজ। এই ক্যাটাগরিতে ছাত্র/ছাত্রী রয়েছে সর্বোচ্চ সাড়ে ৪ হাজার। পাশাপাশি অনার্সের বিষয় থাকতে হবে ১ থেকে সর্বোচ্চ ৪টি। 

আর ডি ক্যাটাগরিতে রয়েছে ১০৭টি সরকারি কলেজ। শুধু উচ্চ মাধ্যমিক পর্যায় রয়েছে এই ক্যাটাগরিতে। 

চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬