৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের আহ্বায়ক ইমরান, সদস্য সচিব মামুন

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ PM
মো. ইমরান আলী ও মামুন শাহরিয়ার

মো. ইমরান আলী ও মামুন শাহরিয়ার © টিডিসি সম্পাদিত

৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. ইমরান আলীকে আহ্বায়ক এবং মামুন শাহরিয়ারকে সদস্য সচিব করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ক্যাফেটেরিয়ায় ৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভাটি সশরীরে এবং জুম লিংকের মাধ্যমে অনলাইনে একযোগে অনুষ্ঠিত হয়। সভায় সশরীরে ৩১ জন এবং অনলাইনে ৩৭ জনসহ মোট ৬৮ জন সদস্য অংশ নেন। আলোচনা ও মতামতের সংখ্যাগরিষ্ঠ ভোটের শেষে সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তগুলো হলো, ফোরামের একটি এডহক/অন্তর্বর্তী কমিটি গঠন করা হবে। এর মেয়াদ আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। এ সময়ের মধ্যে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে স্থায়ী কমিটি গঠনের ব্যবস্থা করা হবে। জরুরি পরিস্থিতিতে এডহক কমিটির মেয়াদ সর্বোচ্চ দুই মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। এরপরও সমস্যা দেখা দিলে সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

এডহক কমিটির আহ্বায়ক পদে একমাত্র প্রস্তাবিত নাম জনাব মো. ইমরান আলী, সহকারী পরিচালক (মাউশি), সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তিনি আহ্বায়ক নির্বাচিত হন; সদস্য সচিব পদে তিনজনের নাম প্রস্তাব করা হলেও ব্যানবেইস-এর সহকারী পরিচালক জনাব মামুন শাহরিয়ার (রিগ্যান) সংখ্যাগরিষ্ঠ সমর্থন লাভ করে নির্বাচিত হন; আহ্বায়ক এবং সদস্য সচিব দ্রুততম সময়ে এডহক/অন্তর্বর্তী কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করবেন ও নতুন এডহক কমিটি গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান নির্বাচন কমিশন বিলুপ্ত ঘোষণা করা হয়। 

 

এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় গণপিটুনিতে শিমুল হত্যা, মূলহোতা গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now