শিক্ষকদের বদলি নীতিমালা সংশোধন নিয়ে সভা ডেকেছে মন্ত্রণালয়

২৬ আগস্ট ২০২৫, ১১:২৫ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

স্কুল-কলেজে কর্মরত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি নীতিমালা সংশোধন নিয়ে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমানের কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ (মাউশি) বদলি সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জানতে চাইলে অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বদলি নীতিমালা সংশোধন সংক্রান্ত সভা ডাকা হয়েছে। সভায় আলোচনা করে নীতিমালা সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, এমপিওভুক্ত সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসা যায় কি না, সে বিষয়ে সভায় আলোচনা করা হবে। সফটওয়্যারের সক্ষমতা এবং সার্বিক দিক বিবেচনায় নিয়ে নীতিমালা সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

আরও পড়ুন: ২০২৭ সালে ষষ্ঠ শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়নে শঙ্কা

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে। শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। তবে আমলাদের বিরোধীতার কারণে সম্প্রতি সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে বদলি চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। 

ইতোমধ্যে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে। চলতি বছর থেকে এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরা বদলি চালুর কথা রয়েছে। তবে সর্বজনীন বদলি নিয়ে আদালতে রিট করায় নির্ধারিত সময়ে বদলি চালু হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

পাবনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত তরুণীর
  • ১৪ জুলাই ২০২৬
‘ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে’
  • ১৪ জুলাই ২০২৬
ট্রেনিং শেষ না করেই মাঠ ছাড়লেন এমবাপ্পে, সেমিতে খেলবেন তো? 
  • ১৪ জুলাই ২০২৬
হাম ও উপসর্গে ফের ৭ জনের মৃত্যু
  • ১৪ জুলাই ২০২৬
ইন্টার্ন রিফাইনারিতে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, পদ ৫৩, আবেদ…
  • ১৪ জুলাই ২০২৬
যে কারণে এইচএসসির প্রশ্নে ভুল, ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence