ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তি আবেদনের সময় পরিবর্তন

০৫ জুলাই ২০২৫, ০৮:৩৮ AM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৩:২৭ PM
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ © ফাইল ফটো

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিভুক্ত করার জন্য আবেদনের সময় পরিবর্তন করা হয়েছে। সে অনুযায়ী ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এমপিও শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উপসচিব মো. আব্দুল হান্নান বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এমপিভুক্ত করার লক্ষ্যে গত ২৬ জুনের গণবিজ্ঞপ্তির আলোকে ৩ হতে ১০ জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল। কারিগরি ত্রুটিজনিত কারণে আগামী ৮ হতে ১৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.tmed.gov.bd) অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dme.gov.bd) অথবা বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর ওয়েবসাইট (www.banbeis.gov.bd)-এ Online Ebtedie MPO Application শিরোনামে প্রদর্শিত লিংক এর মাধ্যমে আবেদন করা যাবে। 

আরও পড়ুন: তা’মীরুল মিল্লাত থেকে ঢাবি-বুয়েট-মেডিকেলে ২০০ শিক্ষার্থীর চান্স, সংবর্ধনা

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাসমূহের এমপিওভুক্তির আবেদন সরাসরি, ইমেইল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোন দপ্তরে গ্রহণ করা হবে না। অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাসমূহ এমপিওভুক্তকরণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। 

এ পদ্ধতিতে ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫’ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা প্রস্তুত করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নোটিশ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।

 

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬