মাধ্যমিকে আসছে নতুন শিক্ষাক্রম

২৮ জুন ২০২৫, ০২:৩২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:০৬ AM
এনসিটিবির লোগো

এনসিটিবির লোগো © সংগৃহীত

আগামী বছর থেকে মাধ্যমিকে আরেকটি নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার। প্রথমে এটি ষষ্ঠ শ্রেণিতে  চালু করা হবে। পরবর্তীতে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তা বাস্তবায়ন করা হবে। 

শনিবার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিব অধ্যাপক মো. সাহতাব উদ্দিন। এর আগে, গত ২৫ জুন এ নিয়ে এনসিটিবিতে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। 

মো. সাহতাব উদ্দিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাক্রম যাচাই-বাছাই করে নতুন কারিকুলাম তৈরি করা হবে। নতুন কারিকুলামে পাঠদান শুরু হবে ২০২৭ সালে। প্রথমে ষষ্ঠ শ্রেণিতে এবং ক্রমান্বয়ে অন্য শ্রেণিতে এই কারিকুলাম চালু করা হবে।

তিনি বলেন, নতুন কারিকুলাম প্রণয়নের বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে। দেশে রাজনৈতিক সরকার না থাকায় কারিকুলামে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে বা কোন পদ্ধতি প্রবর্তন করা হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এনসিটিবি সূত্র জানায়, নতুন কারিকুলাম তৈরি নিয়ে নানা অ্যাসেসমেন্ট চলমান রয়েছে। চলতি মাসে কারিকুলাম বিষয়ে একটি কর্মশালা হওয়ার কথা ছিল। সেটি পিছিয়ে আগামী জুলাইয়ে করা হবে। 

ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬