৩০ হাজার টাকা করে পাচ্ছেন স্কুল-কলেজের ২৫০ জন শিক্ষক-কর্মচারী

২৭ জুন ২০২৫, ০৮:১৮ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
ফাইল ছবি

ফাইল ছবি © টিডিসি সম্পাদিত

২০২৪-২৫ অর্থবছরে দেশের সরকারি-বেসরকারি স্কুল-কলেজের ২৫০ জন শিক্ষক-কর্মচারীকে বিশেষ অনুদান দেবে শিক্ষা মন্ত্রণালয়। প্রত্যেক শিক্ষক-কর্মচারী ৩০ হাজার টাকা করে পাচ্ছেন বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শাখা। 

বুধবার (২৫ জুন) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বাজেট শাখা) উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষক-কর্মচারীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ২৫০ জন শিক্ষক-কর্মচারীকে মনোনীত করা হয়েছে। মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ-এর মাধ্যমে এই টাকা সরাসরি পৌঁছে দেওয়া হবে। 

এ ছাড়া বরাদ্দকৃত অর্থ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ কর্তৃক মনোনীত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাবে অনলাইনের মাধ্যমে এবং শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং নগদ-এর মাধ্যমে বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

মনোনীত শিক্ষক-কর্মচারীদের তালিকা দেখতে ক্লিক করুন।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9