শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরির চুক্তির অনুমতি দিল মন্ত্রণালয়

১২ জানুয়ারি ২০২৬, ০৮:০০ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরিতে টেলিটকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিঘদপ্তর (মাউশি)। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছিল মাউশি। মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অনুমতি মিলেছে।

সোমবার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে সফটওয়্যার তৈরির চুক্তির অনুমোদন দিয়ে মাউশিতে চিঠি পাঠানো হয়েছ। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য  ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘টেলিটকের সঙ্গে বদলি সফটওয়্যার তৈরির চুক্তির জন্য মন্ত্রণালয় অনুমোদন দিয়ছে। চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতে এ সংক্রান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সংশোধিত ফাইল অনুমোদনের ফের তোলা হয়েছে। চলতি জানুয়ারি মাসের মধ্যেই সংশোধিত বদলি নীতিমালা জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী সব শিক্ষককে বদলি নীতিমালার আওতায় নিয়ে আসতে নীতিমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ নীতিমালা জারির পূর্বে বিভাগের সচিব রেহানা পারভীনের চূড়ান্ত অনুমোদন নিতে হবে। এজন্য ফাইল তুলেছে বেসরকারি মাধ্যমিক শাখা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সংশোধিত বদলি নীতিমালা শিগগিরই জারি করা হবে। আমরা ফাইল তুলেছি। আগামী ২০ জানুয়ারির মধ্যে নীতিমালা জারি করা হবে। এরপর সফটওয়্যার তৈরি শেষ হলে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হবে।’

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। এ অবস্থায় হতাশা ব্যক্ত করেছেন শিক্ষকরা।

‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9