কোচিংয়ের ব্যাপারে শিক্ষকদের সমালেচনায় শিক্ষামন্ত্রী

২২ মার্চ ২০১৯, ০৬:০৩ PM
ডাঃ দীপু মনি

ডাঃ দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, অনেক সময় দেখা যায়, শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে প্রাইভেট কিংবা কোচিং করতে না গেলে তারা পরীক্ষায় ফেল করিয়ে দেন। এটা খুবই অনৈতিক কাজ। আমাদেরকে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির আয়োজনে কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশ্যে ডাঃ দীপু মনি আরও বলেন, রূপকল্প ৪১ বাস্তবায়নে আমাদের রক্ত দিতে হবে না। যেমনটা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের বীর সেনানীরা রক্ত দিয়েছিলেন। শুধু একটু দেশটাকে ভালবাসেন। নিজের উপর অর্পিত দায়িত্বটা ঠিকভাবে পালন করেন ।

শিক্ষামন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে সর্বোচ্চ মূল্য দিয়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। এজন্য ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিল। তারা স্বপ্ন দেখেছিলেন একটি উন্নত ও সমৃদ্ব জাতির। শেখ হাসিনার সরকার সেই উন্নত দেশ গড়ার লক্ষে রূপকল্প ৪১ বাস্তবায়নে কাজ করছে। দেশের প্রায় সব সেক্টরে ব্যাপক উন্নয়ন চলছে। আমাদের সব উন্নয়নই ব্যর্থ হয়ে যাবে, যদি আমরা আমাদের সন্তানদের মানসম্মত শিক্ষা দিতে না পারি। কারণ শিক্ষা হল সব কিছুর মূল। এই বিষয়ে শিক্ষকদের ভূমিকাই মুখ্য ।

কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি চৌধুরী খালেকুজ্জামান এর সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ আনোয়ার হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন ইউএ…
  • ১৪ আগস্ট ২০২৬
এয়ার অ্যাস্ট্রায় ট্রেইনি ফার্স্ট অফিসার পদে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬
দাম আরও বেড়ে কত টাকায় সোনা বিক্রি হচ্ছে আজ?
  • ১৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে সাংবাদিকদের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, পুলিশ স…
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনের প্রথম সেশনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলা…
  • ১৪ আগস্ট ২০২৬
ভালো কাজের স্বীকৃতিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কার
  • ১৪ আগস্ট ২০২৬