ধর্মীয় বাধ্যবাধকতা নিয়ে কোনো আদেশ জারি হয়নি: শিক্ষা উপমন্ত্রী

০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪০ AM
নওফেলের ফেসবুক একাউন্টের স্ট্যাটাস

নওফেলের ফেসবুক একাউন্টের স্ট্যাটাস © ফেসবুক থেকে

শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনির উদ্বৃতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ এবং আইডি থেকে ‘আগামী মাস থেকে দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের জন্য নামাজ বাধ্যতামূলক করা হবে’-যে তথ্য প্রচার করা হচ্ছে তা ‘গুজব’ বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

Capture-0[2
একটি পেজ থেকে নেয়া

তিনি জানিয়েছেন, এ ধরণের বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন আদেশ জারি হয়নি। মঙ্গলবার রাতে নওফেল তার নিজস্ব ফেসবুক একাউন্টে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন। তার এই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

‘মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি বা আমি ধর্মীয় কোনো বাধ্যবাধকতা বা ধুমপান এই সমস্ত বিষয় নিয়ে কোনো আদেশ জারি করি নাই। প্রয়োজনবোধে আমরা এখতিয়ারাধীন যেকোনো বিষয়ে শিক্ষা মন্ত্রনালয় দ্বারা লিখিত আদেশ জারী করবো। উড়ো খবর দিয়ে ফেইক আইডি থেকে ছড়ানো তথ্য, ভালো হোক বা মন্দ হোক, সবসময়ই গুজব। গুজব থেকে সাবধান থাকুন।’

Capture...
একটি আইডি থেকে নেয়া
দেশের সব কারিগরি কলেজে চাইনিজ ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধ…
  • ১৭ অক্টোবর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষক ও শিক্ষা বিনিময়সহ ৯ বিষয় নিয়ে আল…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতদের ৫ জনই নারী, একজন শিশু—জান…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাসপাতাল পরিদর্শন করছিলেন প্রধানমন্ত্রী, কক্ষে বসে ধূমপান ক…
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
  • ১৭ অক্টোবর ২০২৬