৬৪ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ, তিনটিতে উপাধ্যক্ষ

০৫ মে ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৯ PM
শিক্ষা মন্ত্রণালয় লোগো

শিক্ষা মন্ত্রণালয় লোগো © লোগো

দেশের ৬৭টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ৬৪টি প্রতিষ্ঠানে অধ্যক্ষ এবং তিনটি প্রতিষ্ঠানে উপাধ্যক্ষ পদে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের মোট ৬৭ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার (৫ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের তালিকা দেখুন এখানে

প্রজ্ঞাপনের আদেশে বলা হয়েছে, আগামী ১৩ মের মধ্যে বদলি হওয়া অধ্যাপকদের বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি নিতে হবে। অন্যথায়, ওই দিন বিকেল থেকে তারা তাৎক্ষণিকভাবে অব্যাহতিপ্রাপ্ত হিসেবে গণ্য হবেন।

প্রজ্ঞাপনে নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের তাদের পিডিএসে লগইন করে অব্যাহতি ও যোগদান প্রক্রিয়া আবশ্যিকভাবে সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বাবা-মায়ের স্নেহ ছাড়াই বেড়ে ওঠা ৯ কিশোরের এসএসসি জয়
  • ১১ আগস্ট ২০২৬
১০৫ বছরের ঐতিহ্যে ঘটেনি ছন্দপতন, দাখিলে বৃহত্তর নোয়াখালীতে …
  • ১১ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে চলে গেলেন মাইলস্টোন স্কুলের শিক্ষিকা ঐশী
  • ১১ আগস্ট ২০২৬
ডিবিএল গ্রুপ নিয়োগ দেবে মেডিকেল অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১১ আগস্ট ২০২৬
১২ শিক্ষার্থীকে পাশ করাতে ব্যর্থ এই মাদ্রাসাটির ২০ শিক্ষক
  • ১১ আগস্ট ২০২৬
চায়ের দোকানদার সন্তানদের বৃত্তিসহ সংবর্ধনা দিচ্ছে মেঘনা গ্র…
  • ১১ আগস্ট ২০২৬